ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়িতে ১ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণ কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন আনসার সদস্য হানিফ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 10 October, 2026, 3:28 PM

খাগড়াছড়িতে ১ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণ কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন আনসার সদস্য হানিফ

খাগড়াছড়িতে ১ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণ কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন আনসার সদস্য হানিফ

খাগড়াছড়ির দীঘিনালায় কুড়িয়ে পাওয়া প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুই জোড়া স্বর্ণের কানের দুল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্য আবু হানিফ মিয়া।

হারানো স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ১৫ দিন আগে দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী বাজারে ইয়াকুব আলীর চায়ের দোকানের সামনে একটি ছোট ব্যাগ পড়ে থাকতে দেখেন আনসার সদস্য আবু হানিফ মিয়া। ব্যাগটি খুলে ভেতরে স্বর্ণের কানের দুল পেয়ে সেগুলোর প্রকৃত মালিককে খুঁজতে শুরু করেন তিনি।

পরে স্থানীয় চায়ের দোকানসহ আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং স্বর্ণালংকারের মালিককে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ যোগাযোগ করার অনুরোধ করেন। দীর্ঘ অনুসন্ধানের পর ৭৩ বছর বয়সী জানোকি চাকমার সন্ধান পান তিনি।

শুক্রবার (৯ অক্টোবর ২৬) সকাল ৯টার দিকে মধ্য বোয়ালখালী বাজারে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে জানোকি চাকমার হাতে স্বর্ণালংকার দুটি জোড়া ফিরিয়ে দেন আবু হানিফ মিয়া। দীর্ঘদিন পর হারানো গহনা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন জানোকি চাকমা।

মূল্যবান স্বর্ণালংকার কুড়িয়ে পেয়েও নিজের কাছে রেখে না দিয়ে প্রকৃত মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার এ ঘটনা স্থানীয়ভাবে সততার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আবু হানিফ মিয়ার এ উদ্যোগ ব্যক্তিগত সততা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status