ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
​নকলা উপজেলা দলিল লেখক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Sunday, 11 October, 2026, 4:33 PM

​নকলা উপজেলা দলিল লেখক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

​নকলা উপজেলা দলিল লেখক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় নবগঠিত দলিল লেখক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১১ অক্টোবর) সকালে নকলা সাব-রেজিস্টারের কার্যালয় সংলগ্ন দলিল লেখক সমিতির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় স্বাগত বক্তব্য দেন নবগঠিত কমিটির সভাপতি আলাল সরকার ও সাধারণ সম্পাদক মো. হাসমত আলী সরকার। তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সমিতির সকল সদস্যের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
​
সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মান উন্নয়ন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত স্বচ্ছসেবা প্রদান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ওইসময় দলিল লেখক সমিতির সদ্য সাবেক সভাপতি দুলাল সরকারসহ রজব আলী সরকার এবং সমিতির সকল কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status