ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
সোনারগাঁওয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 October, 2026, 6:34 PM

সোনারগাঁওয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতের নাম মোশাহিদুল ইসলাম। 

গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এর আগে রবিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন।

গ্রেপ্তারকৃত মোশাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁও উপজেলার বারদী মছলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে মাদ্রাসা শিক্ষক মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status