ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
‎পিছন থেকে হামলা করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরাকারবারির মৃত্যু হয়: ৩৯ বিজিবির অধিনায়ক
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 12 October, 2026, 6:38 PM

‎পিছন থেকে হামলা করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরাকারবারির মৃত্যু হয়: ৩৯ বিজিবির অধিনায়ক

‎পিছন থেকে হামলা করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরাকারবারির মৃত্যু হয়: ৩৯ বিজিবির অধিনায়ক

সিমান্তে গুলিবিদ্ধ হয়ে এক চোরাকারবারির মৃত্যুর বিষয়টি পরিস্কার করেছেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ। তিনি বলেছেন, চোরাই পন্য জব্দের পর চোরাকারবারিদের সতর্ক করা হয়। তবে, তারা বিষয়টি কর্ণপাত না করলে বিজিবি সদস্যরা আকাশের দিকে ফাঁকা গুলি করে। এসময় এক চোরাকারবারী এক বিজিবি সদস্যের পিছন থেকে হামলা করে। যে কারণে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরাকারবারির শরীরে বিদ্ধ হয়।
‎
‎নিহত নোমান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের বেতকুড়ী গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন।
‎
‎সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎ময়মনসিংহ ৩৯ বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য আটক করে টহলদল। আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়। এতে নোমান নামে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎এদিকে, সকালে স্থানীয়রা ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে হালুয়াঘাট সদরে ময়মনসিংহ-আঞ্চলিক মহাসড়কের থানা রোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে আসে।
‎
‎নিহতের ছোট ভাই আবু রাইহান অভিযোগ করেন, রাতে এলাকায় বিজিবি সদস্যরা গরু খুঁজছিলেন। এ সময় ফোন পেয়ে তার ভাই ঝলঝলিয়া গ্রামে যান। সেখানে বাঘাইতলা বাজারের ইজারাসংক্রান্ত কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে গুলি করা হয়।
‎
‎আবু রাইহান আরও বলেন, ভোর সাড়ে চারটার দিকে গুলির ঘটনা ঘটলেও তার ভাইকে প্রায় তিন ঘণ্টা ঘটনাস্থলে আটকে রাখা হয়। এ সময় তাকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি এবং কাউকে কাছে যেতে দেওয়া হয়নি।
‎
‎হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিজিবির গুলিতে একজন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়নি।
‎
‎তিনি আরও বলেন, ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হালুয়াঘাট সদরে ময়মনসিংহ-আঞ্চলিক মহাসড়কের থানা রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
‎
‎এবিষয়ে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, আমাদের বিজিবি সদস্যদের উপর হামলার পর তারা আকাশের দিকে ফাঁকা ফায়ার করছিল। এসময় এক চোরাকারবারি বিজিবির সদস্যের পিছন থেকে হামলা করে। এতে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরাকারির শরীরে বিদ্ধ হয়। পরে সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
‎
‎তিন ঘন্টা আটকে রাখার যে অভিযোগ করা হচ্ছে- তা অসত্য। ওইখানে যানবাহন না পাওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু, আমরা তাকে বাঁচানের চেষ্টা করেছি। এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। তবে, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে আজই মামলা করা হবে।
‎

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status