ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 October, 2026, 9:45 PM
সর্বশেষ আপডেট: Monday, 12 October, 2026, 9:50 PM

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন

যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান বানিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার।

আবদুল হাই শিকদার সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (১২ অক্টোবর)  এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একটিতে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাটির বর্তমান পর্ষদ সদস্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন পর্ষদের প্রজ্ঞাপনে বলা হয়, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম ‘সুষ্ঠুভাবে পরিচালনার জন্য’ বাংলাদেশ সংবাদ সংস্থা আইন অনুযায়ী তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

বাসস পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন। তারা হলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের ন্যূনতম যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকার বলে), দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

চব্বিশের গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের অন্তর্বর্তী সরকার এসে বাসসের পর্ষদ পুনর্গঠন করে। সেখানে আনোয়ার আলদীনকে চেয়ারম্যান করা হয়।

বিএনপি ক্ষমতায় আসার পর দুই দফা বাসসের ব্যবস্থাপনায় বদল আনলেও পরিচালনা পর্ষদে হাত দেয়নি। ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসার আট মাসের মাথায় সেখানে বদল আনল তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status