|
লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল শতাধিক ককটেল
নতুন সময় প্রতিনিধি
|
![]() লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল শতাধিক ককটেল বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায় ব্যাটালিয়নের সিপিএসসি ইউনিটের একটি দল। সেখানে সন্দেহজনকভাবে পড়ে থাকা সিমেন্টের বস্তা তল্লাশি করে হাতে তৈরি ১০৩টি ককটেল পাওয়া যায়। উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল ও ৩৯টি কালো স্কচটেপ মোড়ানো ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে সেগুলো উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এসব ককটেল কারা সেখানে রেখেছে, কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
