|
রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলে ছয় দিন রাতের ডাইভারশন, অপেক্ষা ১০ মিনিট
মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম
|
![]() রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলে ছয় দিন রাতের ডাইভারশন, অপেক্ষা ১০ মিনিট শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণকাজের অংশ হিসেবে টানেলের ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্ধারিত সময়ে কাজ চললেও নিয়ন্ত্রিত ব্যবস্থায় যান চলাচল অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষ জানায়, টানেলের নিরাপদ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে রাতের নির্ধারিত সময়ে টানেল ব্যবহারকারী যাত্রী ও চালকদের সাময়িক অপেক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে যাত্রী, চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে টানেল ব্যবহারকারীদের সম্ভাব্য বিলম্ব বিবেচনায় নিয়ে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
