|
দীঘিনালায় কঠিন চীবরদান উৎসব পরিদর্শনে জোন কমান্ডার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দীঘিনালায় কঠিন চীবরদান উৎসব পরিদর্শনে জোন কমান্ডার বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২৬) রাতে তিনি পৃথকভাবে দীঘিনালা বনবিহার ও কামুকাছড়া বনবিহারে অনুষ্ঠিত কঠিন চীবরদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিহার পরিচালনা কমিটি, ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ এসইউপি, পিএসসি, জনপ্রতিনিধি, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কঠিন চীবরদান উপলক্ষে দীঘিনালা জোনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিহার পরিচালনা কমিটির কাছে প্রীতি উপহার প্রদান করা হয়। ![]() দীঘিনালায় কঠিন চীবরদান উৎসব পরিদর্শনে জোন কমান্ডার তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালনের ওপর গুরুত্বারোপ করেন। এদিকে, জোন কমান্ডারের এ পরিদর্শনে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা দীঘিনালা জোনের পক্ষ থেকে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা ও প্রীতি উপহার প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
