|
বৌদ্ধ যুব সংঘের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() বৌদ্ধ যুব সংঘের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ অক্টোবর) খাগড়াছড়িতে বৌদ্ধ যুব সংঘ, খাগড়াছড়ির আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব কামাল উদ্দীন দীপ্ত। ![]() বৌদ্ধ যুব সংঘের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে সুসংগঠিত করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ![]() বৌদ্ধ যুব সংঘের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
