ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 November, 2026, 4:46 PM

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ ”—প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আনজুমান বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সহসভাপতি নুর নবী, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্যসচিব আনার কলি, পৌর মহিলা দলের দিলরুবা খানম, ইএসডিওর প্রতিনিধি শরিফুল ইসলাম এবং উদ্যোক্তা রাইয়ান আহম্মেদ, আবু সাইদ ও আলতাফুর রহমান প্রমুখ।

ইএসডিও ও এডুকো বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাত দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য বিভিন্ন স্টলে প্রদর্শন করেন। আলোচনা সভা শেষে যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status