শ্রীবরদীতে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
রাকিবুল হাসান খোকন
প্রকাশ: Sunday, 1 November, 2026, 4:49 PM
শ্রীবরদীতে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর শ্রীবরদীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহিম দুলাল ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম সোহান, এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকরাই একটি দেশের প্রধান শক্তি ও সম্ভাবনার উৎস। তাদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা এবং কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিকল্প নেই। যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।