ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রোজার মাসয়ালা-মাসায়েল জানা যাবে যেভাবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 May, 2019, 8:25 PM

রোজার মাসয়ালা-মাসায়েল জানা যাবে যেভাবে

রোজার মাসয়ালা-মাসায়েল জানা যাবে যেভাবে

পবিত্র রমজান মাসকে সামনে রেখে এবারও ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কল সেন্টার চালু রয়েছে।

যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে কল করে নামাজ, রোজা, জাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসয়ালা-মাসায়েল এবং সাহরি ও ইফতারের সময় জানা যাবে।

বৃহস্পতিবার ইফা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‘৩৩৩’ নম্বরের কল সেন্টারটি গত বছর রমজান মাস থেকে চালু করা হয়। ‘৩৩৩’ এ ফোন করে ইসলামিক সেবা নিতে সাধারণ কলচার্জ প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআইয়ের মাধ্যমে এই কল সেন্টার চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত বছরের ১২ এপ্রিল এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status