ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আগামীর তারকা হওয়ার অগ্রযাত্রায় শ্রাবণী সায়ান্তনী
সাকিব আল রোমান
প্রকাশ: Thursday, 2 May, 2019, 9:16 PM

আগামীর তারকা হওয়ার অগ্রযাত্রায় শ্রাবণী সায়ান্তনী

আগামীর তারকা হওয়ার অগ্রযাত্রায় শ্রাবণী সায়ান্তনী

গান প্রেমী শ্রাবণী সায়ান্তনী। গানকে ভালোবাসেসেই যার পথচলা। যদি স্বল্প শব্দে বলা হয় তবে, শ্রোতাদের হৃদয়ে অবস্থান করাই তার পেশা। গানের তালে শ্রোতাদের মাতিয়ে রাখতে দাপিয়ে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্ত। বাবা-মায়ের কাছেই গানের হাতে খড়ি। এরপর তালিম নিয়েছেন গান মাষ্টার দীপা ঘোষ ও বর্তমানে জিয়াউল হক লিপুর কাছ থেকে। শ্রাবণীর সাথে কথা বলেন 'নতুন সময়'র বিনোদন প্রতিবেদক সাকিব আল রোমান।

শ্রাবণী এই প্রতিবেদককে বলেন, আসলে গান নিয়ে বড় পরিকল্পনা ছিল ছোটবেলা থেকেই। তবে ক্রমে ক্রমে গানের প্রতি ভালোবাসা আর দায়িত্ব দুটোই বেড়েছে শ্রাবণী সায়ান্তনীর। প্রতিনিয়ত স্টেজ-শো ও মিডিয়াঙ্গনে কণ্ঠের যাদু দিয়ে দর্শক-শ্রোতার মন জয় করে পাওয়া উৎসাহ ভালোবাসা শ্রাবণীকে নিয়ে যাচ্ছে নিজেকে ছাড়িয়ে আগামীর তারকা হওয়ার অগ্রযাত্রায়।

তিনি 'নতুন সময়'কে জানান, আমার গুরুরা আমাকে বলে একদিন তুই অনেক বড় হবি, আমি তাদের সেই স্বপ্নটা পূরণ করতে চাই। তারা অামাকে যথেষ্ট ভালোবাসে, আমি তাদের আস্থার প্রতিদান দিতে সর্বদা চেষ্টা করে যাচ্ছি।

সায়ান্তনী আরও বলেন, আমি চাই এই গানের মাধ্যমে আরও অনেকটা পথ পাড়ি দিতে। শ্রোতাদের আরও ভালো গান উপহার দিতে চাই। আমাকে যেন তারা ভুলে না যেতে পারে। অামার গান যেন তাদের স্মরণ করিয়ে দেয় 'শ্রাবণী সায়ান্তনী' নামে কোন একজন গান প্রেমী ছিল। আমি সবার কাছে দোয়া চাই, তাদের সমর্থন ও ভালোবাসা সবসময় চাই।

উল্লেখ্য, শ্রাবণী সায়ান্তনী ২০১৭ সালে  চ্যালেন আই সেরা কন্ঠ পুরস্কার লাভ করে ইতিমধ্যে বেশ কয়েকটি গান ইতিমধ্যে বাজারে এসেছে। এর মধ্যে 'দিনে দিনে, বৈশাখ এলোরে, চান্দের আলো, সোনা বন্ধু, ব্যাচেলার২ উল্লেখযোগ্য। গানগুলো শ্রোতাদের প্রসংশা কুড়াতে সক্ষম হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status