ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাখাইনে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 May, 2019, 12:02 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 May, 2019, 1:41 PM

রাখাইনে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬

রাখাইনে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬

মিয়ানমারের রাখাইনে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তান। এ ছাড়া আহত হয়েছেন আটজন।

মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাওয়াদ্দি সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে।

রাখাইনের উত্তরাঞ্চলের ব়াথেডাউং শহরের কিয়াউক তান গ্রামে এই ঘটনা ঘটে৷ রাখাইন রাজ্যে বসবাসকারী বৌদ্ধদের অধিকতর স্বাধীনতার দাবিতে ‘আরাকান আর্মি' নামে একটি সংগঠন ওই এলাকায় সক্রিয়৷ তাদের দমন করতে সম্প্রতি ওই এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।



জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে বলছে, স্থানীয় ও সামরিক সূত্রে এএফপি জানিয়েছে, সেনাসদস্যরা মঙ্গলবার কিয়াউক তান গ্রামে গিয়ে ১৫ থেকে ৫০ বছর বয়সী পুরুষদের ধরে নিয়ে একটি স্কুলে বন্দি করে রেখেছিল।

তদন্তের স্বার্থে তাদের সেখানে রাখা হয় বলে জানিয়েছেন সেনা মুখপাত্র মিন তান। কিন্তু বৃহস্পতিবার সকালে একদল ব্যক্তি সেনাদের অস্ত্র লুট করতে চাইলে প্রথমে তাদের মৌখিকভাবে নিষিদ্ধ করা হয়, পরে সতর্ক করতে গুলি চালানো হয় বলে দাবি করেন তিনি। কিন্তু তাতেও কাজ না হওয়ায় তাদের ওপর গুলি চালানো হয় বলে জানিয়েছেন সেনা মুখপাত্র মিন তান।

এদিকে, স্থানীয় সংসদ সদস্য তিন মাউং উইন ওই গ্রামে যেতে চাইলে সেনাবাহিনী তাকে সেখানে যেতে বাধা দেয় বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status