|
আযান শুনে ভাষণ থামালেন প্রিয়াঙ্কা গান্ধী
নতুন সময় ডেস্ক
|
![]() আযান শুনে ভাষণ থামালেন প্রিয়াঙ্কা গান্ধী এদিন তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতা নন, অভিনেতা। বিশ্বের সবচেয়ে বড় অভিনেতা প্রধানমন্ত্রী হয়েছেন। এর থেকে ভালো হতো যদি অমিতাভ বচ্চনকে প্রধানন্ত্রী তৈরি করতেন! লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার নির্বাচনের আগে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে রাজনৈতিক তৎপরতা বেড়ে চলেছে। প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশে কংগ্রেসের দায়িত্বশীল। নিজে নির্বাচনে না দাঁড়ালেও একের পর এক সমাবেশ ও রোড শোয়ের মাধ্যমে কংগ্রেসকে শক্তিশালী অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রিয়াঙ্কা বলেন, এই নির্বাচন এমন একটি নির্বাচন যেখানে আমরা আমাদের গণতন্ত্র ও আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার জন্য লড়াই করছি। সেজন্য প্রত্যেক নাগরিককে দায়িত্বশীলভাবে তার ভোট দিতে হবে। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে প্রিয়াঙ্কা বলেন, বিজেপির উদ্দেশ্য ক্ষমতা লাভ করা। মোদি গত নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি। কংগ্রেস মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। কৃষক, গরীব ও যুবকদের অধিকারের জন্য কাজ করছে। ভারতের কেন্দ্রীয় সরকারে কংগ্রেস দল ক্ষমতায় এলে কৃষক, গরীব ও তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেও প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
