|
ভূতের খপ্পরে এণা!
নতুন সময় ডেস্ক
|
![]() ভূতের খপ্পরে এণা! শুটিং স্পট ছিল বোলপুরের এক পুরনো বাগান বাড়ি। ইউক্যালিপটাস গাছের জঙ্গলে ঘেরা সেই বাড়িতে শুটিং করতে ঢুকেই এণার মনে হয়েছিল বাড়িটাতে কিছু আছে। যদিও অন্যরা ব্যাপারটা এত সিরিয়াসলি নেয়নি, কিন্তু ক্রমে-ক্রমে তারাও অনুভব করতে থাকে অশরীরী কারোর উপস্থিতি। তার উপর হঠাৎ করেই শুরু হয় মুষলধারে বৃষ্টি, পরিস্থিতি হয়ে ওঠে ভূতের ছবির উপযুক্ত। শুটিং করার সময়, বিশেষ করে রাতের বেলা বেশ গা ছমছমই করত এণাসহ বাকিদের। তবে এণা জানিয়েছেন অশরীরী যিনিই থেকে থাকুন না কেন তিনি কোনও বিপত্তির সৃষ্টি করেননি। ভালভাবেই শুটিংপর্ব শেষ হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
