ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত, র‌্যাবের দাবি ছিনতাইকারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 May, 2019, 9:24 AM

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত, র‌্যাবের দাবি ছিনতাইকারী

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত, র‌্যাবের দাবি ছিনতাইকারী

রাজধানীর হাজারীবাগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির (৪৫) ও গিয়াস (৩৩) নামে দুই যুবক নিহত হয়েছেন।


র‌্যাবের দাবি, নিহতরা ছিনতাইকারী। নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি বিভিন্ন মামলা রয়েছে।তিনি ছিনতাইকারী চক্রের মূলহোতা। চালক গিয়াস ছিনতাইকৃত কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন।


সোমবার ভোর পৌনে ৪টার দিকে হাজারীবাগের মধুসিটির সামনে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।


ঘটনাস্থল থেকে চা-পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ড ভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শ্রীমঙ্গল থেকে ইস্পাহানী কোম্পানির একটি চাপাতাবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই হয়। গোপন সূত্রে খবর পাওয়া যায় কাভার্ডভ্যানটি ঢাকায় আনা হয়েছে। সেখানে ৮-৯ টন চাপাতা আছে।


সোমবার কাভার্ডভ্যানটি গাবতলী দিয়ে বেড়িবাঁধ হয়ে নিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা।


এসময় মধুসিটির সামনে র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করেন।


এরপর কাভার্ডভ্যান থেকে কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।


গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতদের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাদের নাম জানা গেছে।


এ ঘটনায় র‌্যাবের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হন।


শ্রীমঙ্গল পুলিশের সূত্রে জানা যায়, নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি বিভিন্ন মামলা রয়েছে। মনির এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। তিনি প্রায়ই চা-পাতাভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে যেতেন। নিহত চালক গিয়াস ছিনতাইকৃত কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status