ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ফখরুলের শূন্য আসনে আ. লীগের প্রার্থী নিকেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 May, 2019, 9:36 AM

ফখরুলের শূন্য আসনে আ. লীগের প্রার্থী নিকেতা

ফখরুলের শূন্য আসনে আ. লীগের প্রার্থী নিকেতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন টি জামান নিকেতা। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


 
রোববার (১৯ মে) গণভবনে সন্ধ্যায় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে ক্ষমতাসীন দলটি।


মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


বোর্ডের সদস্য ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে।


এই আসনে প্রার্থী হতে ৯ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন।




তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড রেজাউল করিম মন্টু, জেলা আওয়ামী লীগের ৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিক, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দীকুর রহমান, জার্মান শাখা আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজু, তাহমিনা জামান হিমিকা।


সভায় একইসঙ্গে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ৫ম ধাপের ১৬ টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনীত করে দলটি।


প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দলের সিদ্ধান্তের কারণে তিনি সংসদ সদস্য হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নেওয়ায় এ আসন শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।


আগামী ২৪ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ আসনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার (৮ মে) দুপুরে এক প্রজ্ঞাপনে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে। আগামী ৩ জুন মনোনয়ন প্রত্যাহার এবং ৪ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না। মহাজোট থেকে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর।ধানের শীষ প্রতীকে ওই আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ভোট ডাকাতির অভিযোগ তোলার পর নানা নাটকীয়তার মধ্যে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজন শপথ নিলেও নেননি মহাসচিব ফখরুল। ফলে ওই আসনটি শূন্য ঘোষণা করে নতুন নির্বাচনের তারিখ দেয় নির্বাচন কমিশন।


উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status