|
এক ভবনে ১৭১ লাল সবুজ পতাকা
নতুন সময় প্রতিবেদক
|
|
এক ভবনে ১৭১ লাল সবুজ পতাকা ক্রিকেটে সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বিশ্বকাপের পর্দা উঠছে বৃহস্পতিবার। তবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম পর্বের প্রথম ম্যাচ দেখতে উন্মুখ ক্রিকেট ভক্তরা। তাই সবার ছাদে শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা। নগরীর বাদুরতলায় সিডিপ্যাথ হসপিটাল ভবনের দশতলা ভবনের ছাদে ছোট-বড় ১৭১টি বাংলাদেশের পতাকা বাঁশ, দড়িতে উড়াচ্ছেন ক্রীড়ামোদী মো. হাসান। তিনি কুমিল্লা মহানগরীর উত্তর গাংচরের বাসিন্দা ও কুমিল্লা সিডি প্যাথ অ্যান্ড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা। তার ছেলে মো. আমিনুল ইসলাম সিহান লন্ডন ক্রিকেটে সেরা খোলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন। ২০১৬, ২০১৭ এবং ২০১৮ টানা তিনবার লন্ডন ক্রিকেট লিগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এর ধারাবাহিকতা বজায় রেখে ২০১৮ মৌসুমে নিও ক্রিকেট ক্লাবের হয়ে প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান। ১৭১টি পতাকা উড়ানো প্রসঙ্গে মো. হাসান বলেন, ৭১ আমাদের স্বাধীনতার চেতনা। ৭১ আমাদের অহংকার। সেই ৭১’র সঙ্গে ১০০ যোগ করেছি। কারণ এবার আমাদের টাইগাররা বিশ্বকাপে সেঞ্চুরির ঝড় তুলবে। সেই দৃষ্টি থেকে লাল সবুজের ১৭১টি পতাকা ছাদে উড়িয়েছি। বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা-জার্সি নিয়ে যে মাতামাতি হয়, ক্রিকেট বিশ্বকাপের সময়ে সবাই বাংলাদেশকে নিয়ে সরব হবে প্রত্যাশা করি। তবে এটা কেবল বাংলাদেশের সমর্থন ঘিরে হতে হবে। এর মধ্য দিয়ে আমাদের দেশপ্রেম জেগে উঠবে। আমার বিশ্বাস বাংলাদেশ এবার সেমিফাইনাল খেলবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্যান ক্লাবের পরিচালক মো.কাউসার হোসেন বলেন, বিশ্বকাপ ফুটবলে আমাদের দেশের অংশগ্রহণ নেই। কিন্তু বিভিন্ন দেশের জার্সি ও পতাকা নিয়ে আমাদের মাতামাতির শেষ নেই। ক্রিকেটে বিশ্বকাপে আমাদের দেশ এবার শিরোপা প্রত্যাশী, সে হিসেবে আমাদের আনন্দ আরো বেশি। মো. হাসানের উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
