|
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
নতুন সময় প্রতিনিধি
|
![]() দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালের ওই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হন। এ দুর্ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। জয়পুরহাটের কালাই থানার ওসি সাইদুল আলম জানান, দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবদুল বারীকে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার স্ত্রী সুস্থ আছেন। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার সফর বাতিল করে শুক্রবার বেলা পৌনে ১টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাঁ পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
