|
ঢাকা-৮ আসনের এমপি হিসেবে প্রথমবার সংসদে মির্জা আব্বাস
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকা-৮ আসনের এমপি হিসেবে প্রথমবার সংসদে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে দেশের বাহিরে যান মির্জা আব্বাস উদ্দিন। এরপর দীর্ঘ সাড়ে ৫ মাস চিকিৎসা শেষে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেন তিনি। আজ সংসদে মির্জা আব্বাসের উপস্থিতি দেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাকে স্বাগত জানাই।’ উল্লেখ্য, স্পিকারের এ বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
