|
খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। পরবর্তীতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাদ্য গুদামসংলগ্ন শহীদ জিয়ার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপি। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। আলোচনা সভা ও শোভাযাত্রায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়ি শহরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
