|
গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মঙ্গলবার (১সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে থেকে ঢাকা-গাজীপুর সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। শোভাযাত্রায় মহানগর বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে শোভাযাত্রার পুরো এলাকা। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু। অন্যদিকে বিকেলে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া গাজীপুর জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক আরো একটি প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
