|
এরশাদ সিকদারের চেয়েও ভয়ঙ্কর খুনি অমিত মুহুরী!
নতুন সময় প্রতিবেদক
|
|
এরশাদ সিকদারের চেয়েও ভয়ঙ্কর খুনি অমিত মুহুরী! প্রথমে বোমা রয়েছে ভাবা হলেও ড্রাম কেটে ভেতরে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ গলে যাওয়ায় তখন পরিচয় বের করা যায়নি। পরে পুলিশ জানতে পারে লাশটি যুবলীগকর্মী ইমরানুল করিমের। তাকে খুন করে লাশ রেখে রাতভর গান শুনেছিলেন অমিত মুহুরী। এ ঘটনার তদন্ত করতে গিয়ে একই বছরের ৩১ আগস্ট ইমাম হোসেন ও শফিকুর রহমান নামের দুজনকে গ্রেফতারের পর রহস্য জানতে পারে পুলিশ। পুলিশের মতে ভয়ঙ্কর নৃসংশ ও ঠান্ডা মাথার খুনি এই অমিত মুহুরী। যুবলীগকর্মী ইমরানুল করিম খুন ছাড়াও অর্ধডজন হত্যায় জড়িত থাকার অভিযোগ অমিত মুহুরীর বিরুদ্ধে। তার হাত থেকে রেহাই পায়নি ঘনিষ্ঠ বন্ধুও। বুধবার (২৯ মে) দিনগত রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় খুন হন সেই অমিত। ২০১২ সালে তার স্ত্রীর সাথে পরকীয়ার বিষয় নিয়ে অমিত মুহুরীর সঙ্গে মারামারি হয় বন্ধু রাসেলের। পরে প্রতিশোধ নিতে অমিত মুহুরী তার সহযোগীদের নিয়ে রাসেলকে তুলে নিয়ে ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে নির্যাতন করে। পরে হাসপাতালে মারা যান তিনি। ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় অমিতের হাতে খুন হয় শিশু মো. আরমান (৮) ও যুবলীগকর্মী সাজু পালিত (২৫)। চাঞ্চল্যকর এ জোড়া খুনের মামলায় অন্যতম আসামি অমিত মুহুরী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কয়েদিদের মধ্যে মারামারিতে নিহত হন অমিত। ৩২ নম্বর সেলে রিপন নামের অপর এক কয়েদির ইটের আঘাতে অমিত গুরুতর আহত হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডা. মনোরঞ্জন মুহুরি চেয়ারম্যান বাড়ির অজিত মুহুরীর ছেলে অমিত মুহুরী। নগরের ওমর গণি এমইএস কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেও তার গণ্ডি পেরোতে পারে নি। এদিকে পুলিশের খাতায় অমিত এরশাদ সিকদার থেকেও ভয়ঙ্কর ও নৃসংশ খুনি হিসেবে পরিচিত। কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী অমিত। গত ২০১৭ সালের ২ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার অমিতকে চট্টগ্রামে নিয়ে আসেন নগর গোয়েন্দা পুলিশ ( ডিবি)। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অন্তত ১৫ টি মামলা রয়েছে। গ্রেফতারের পর থেকে কারা অভ্যন্তরে রয়েছেন অমিত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
