ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হিজাব সৌদির সংস্কৃতি, আমরা পড়বো কেন?: মেনন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 June, 2019, 10:46 AM

হিজাব সৌদির সংস্কৃতি, আমরা পড়বো কেন?: মেনন

হিজাব সৌদির সংস্কৃতি, আমরা পড়বো কেন?: মেনন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশের কিছু হুজুররা বলেন শাড়ি পড়ে নামাজ জায়েজ না কিন্তু আমাদের মা জননীরা শাড়ি পড়ে নামাজ পড়েছে আব্রু রক্ষা করেছে। তাহলে আপনারা কেন সব উল্টাপাল্টা কথা বলবেন? হিজাব তো আর আমাদের দেশের সংস্কৃতি না এটা সৌদি আরবের, তাহলে এটা আমরা কেন পড়বো?’




রবিবার (১৫ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত কর্মস্থলে নারীর প্রতি সহিংসতা বন্ধে আইএলও কনভেনশন প্রণয়ন ও বাস্তবায়নে গৃহ শ্রমিকের অধিকার ও মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন চাই শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মেনন বলেন, ‘রাসূল (স.) বলেছেন, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেস্ত। তাই যদি হয় তাহলে মেয়েদের সম্পর্কে হুজুররা এসব উল্টোপাল্টা কথা কেন বলবেন।’

তিনি আরও বলেন, ‘এখন এমন অবস্থা হয়েছে এসব কাঠমোল্লাদের ব্যাপারে যা আর বলার না। এখন নাকি শাড়ি পড়ে নামাজ পড়া জায়েজ না এটা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি! আমাদের মা জননীরা শাড়ি পড়ে নামাজ পড়েছে আব্রু রক্ষা করেছে। তাহলে আপনারা কেন সব উল্টাপাল্টা কথা বলবেন? হিজব তো আর আমাদের দেশের সংস্কৃতি না এটা সৌদি আরবের তাহলে এটা আমরা কেন পড়বো। এমন হলে তো আমাদের মা, দাদী কেউ বেহেশতে যাবে না।’

এসময় তিনি নারীদের আরও বেশি জোর দিয়ে এগিয়ে আসার আহবান জানান।

সভায় উপস্থিত হয়ে লুৎফুন্নেসা খান বিউটি (এমপি) বলেন, আজ ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস। আমাদের সমাজে ঘরে এখনো এমন অবস্থা রয়েছে যে সারাদিন কাজ করার পরও একজন গৃহিণীকে শুনতে হয় সারাদিন বাড়ি বাড়ি বসে কি করেছো?’

সভায় সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘কাজের মেয়েদের গায়ে হাত দিবেন না। তাদের সাথে ভাল ব্যবহার করুন।’ এসময় তিনি গৃহশ্রমিকদের যৌণ হয়রানি বন্ধে একাট্টা হওয়ার আহবান জানান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status