|
ফের অপুর ছবি কেড়ে নিলেন বুবলী
নতুন সময় প্রতিবেদক
|
|
ফের অপুর ছবি কেড়ে নিলেন বুবলী তাদের মধ্যে প্রেম থাকুক আর নাইই থাকুক ঠিকই অপুর জায়গা দখল করে নিলেন বুবলী। হ্যাঁ, পাঠক ২০১৩ সালে ‘মনের মতো মানুষ পাইলাম না’শিরোনামে একটি ছবির মহরত করেছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু। তখন সেই ছবির নায়ক-নায়িকা ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। মহরত করলেও নানা জটিলতায় ছবিটির শুটিং শুরু করতে পারেননি নির্মাতা। এবার ছবিটির শুটিং শুরু করলেন জাকির হোসেন রাজু। ছবিতে শাকিব খান থাকলেও থাকছেন না অপু বিশ্বাস। তার জায়গাতে নেয়া হয়েছে বুবলীকে। শনিবার(১৫ জুন ২০১৯) এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে। প্রথম দিনের শুটিং-এ অংশ নেন শাকিব খান ও বুবলী। উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে অভিনয় করে শাকিব খান শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর একই ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনীকার ও সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জাকির হোসেন রাজু। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
