|
নুসরাতের বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস!
নতুন সময় ডেস্ক
|
|
নুসরাতের বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস! আর সেই কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে এই বিশেষ কার্ড। গোল আকৃতির সেলাই করা উডেন ফ্রেম। তার মাঝেই হবু দম্পতির নাম দিয়ে লেখা বার্তা। ভিন্ন রঙের সুতো দিয়ে সেলাই করা ফুলের মাঝেই আমন্ত্রণপত্রে ফুটে উঠেছে নিখিল-নুসরাতের ছবি। সেই কার্ডের একটি পাতা প্রকাশ্যে এসেছে। তাদের রিসেপশনের তারিখ ৪ জুলাই। সময় সন্ধ্যা সাড়ে ৬টা। কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গলে হবে রিসেপশনের অনুষ্ঠান। দু’জনেই সাজবেন ডিজাইনার সব্যসাচীর পোশাকে। গেল শনিবার ‘ফাদারস ডে’র আগে বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গায়ে হলুদের আসরে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মনুষ্যত্ব তোমার কাছ থেকে শিখেছি। আমার আনন্দের জন্য সব দায়িত্ব নিয়েছ। তোমার মতাদর্শকে কখনও অসম্মান করব না। তোমাকে ভালোবাসি বাবা। আমি চাই সব মেয়েরাই তোমার মতো বাবাকে যেন পায়। হ্যাপি ফাদার্স ডে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
