ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রুবেল নয়, দলে লিটন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 3:38 PM

রুবেল নয়, দলে লিটন!

রুবেল নয়, দলে লিটন!

জানাই ছিল দলে পরিবর্তন আসবে। একাদশে পরিবর্তন এসেছে ঠিকই তবে রুবেল নন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন লিটন দাস। মোহাম্মদ মিথুনের স্থলাভিষিক্ত হয়েছেন এই ওপেনার।

বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল দ্বিতীয় ম্যাচ থেকেই।

বারবার হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার টোটকা হিসেবে অনেকে বলেছেন একাদশে পরিবর্তন আনার কথা।





সেক্ষেত্রে ইংলিশ কন্ডিশনে বোলিংয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করার জন্য রুবেল হোসেনের কথা ভাবা হয়েছিল। কিন্তু সেটা না করে ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য দলে নেয়া হলো লিটনকে।

শুরুতেই টস পর্ব। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী।

আজ দুই দলের সামনেই বাঁচা-মরার লড়াই। এই ম্যাচ না জিতলে শেষ চারের লড়াই থেকে ছিটকে যাবে যে কোনো দলই। তবে উইন্ডিজদের বিপক্ষে শেষ নয় ম্যাচের সাতটিতেই জিতেছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী।

গত এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ উইন্ডিজদের মুখোমুখি হয়েছে ১৯ বার। নয়টি ওয়ানডের ৩টি জিতে পারফরম্যান্সে পরিষ্কারভাবে এগিয়ে বাংলাদেশ । তাছাড়া বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ জয় পায় তিন ম্যাচে।

যদিও উইন্ডিজ তাদের নিজেদের দিনে ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে। তবে আজ ফেভারিট হিসেবেই ক্যারিবীয়দের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status