ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
জুলাইয়ে এস-৪০০ পাচ্ছে তুরস্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 5:01 PM

জুলাইয়ে এস-৪০০ পাচ্ছে তুরস্ক

জুলাইয়ে এস-৪০০ পাচ্ছে তুরস্ক

আগামী জুলাইয়ে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা তুরস্কে পৌঁছাতে শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

পাশাপাশি মার্কিন হুমকি সত্ত্বেও এস-৪০০ কেনার কথা পুনর্ব্যক্ত করে এরদোগান জানিয়েছেন, রাশিয়া থেকে এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি আমরা ক্রয় করবো না; বরং ক্রয় করে ফেলেছি। খবর টিআরটি উর্দুর।




রোববার তাজিকিস্তানের সিআইসিএ সম্মেলনে থেকে ফেরার পথে একটি তুর্কি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা জানান।

এরদোগান বলেন, আমার মনে হয় আগামী মাসের প্রথম দিকেই রাশিয়া থেকে এস-৪০০ আসা শুরু হবে। এ বিষয়ে রাশিয়ার সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু জানিয়েছিলেন, এস-৪০০ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে তুরস্কও বসে থাকবে না। বরং তুরস্ক ইটের জবাব পাটকেলে দিয়ে প্রতিরোধ করবে।

প্রসঙ্গত এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে কয়েকমাস ধরেই টানাপোড়েন চলছে।

যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও ২০১৭ সালে তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের চুক্তি করে।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি কয়েক মাসে আংকারা রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রপাতি গ্রহণ করতে থাকে। এ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আগামী জুলাই মাসে রাশিয়ার থেকে গ্রহণ করবে তুরস্ক।

এদিকে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেনার বিষয়ে সিদ্ধান্ত নিতে তুরস্ককে সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র।

আগামী জুলাইয়ের মধ্যে তুরস্ককে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে, তারা রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এস-৪০০ নিবে, নাকি মার্কিন যুদ্ধ বিমান এফ-৩৫ কিনবে।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারকে চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এ সিদ্বান্তের কথা জানিয়ে দিয়েছেন।

তুরস্ক একই সঙ্গে দুটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের এফ-৩৫ অত্যাধুনিক জেট ফাইটার এবং রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম পেতে পারে না বলে ওই চিঠিতে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status