|
ব্যালেন্স জানতেও খরচ হবে ৪০ পয়সা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ব্যালেন্স জানতেও খরচ হবে ৪০ পয়সা এখন থেকে বিকাশ, রকেট, নগদসহ সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে ৪০ পয়সা খরচ করতে হবে। আজ এই সংক্রান্ত এক নিদের্শনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।একেকটি সেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে। তবে গ্রাহক যদি শুধু ব্যালেন্স চেক করতে চায় তবে তার জন্য তাকে সেশনের চার্জ দিতে হবে ৪০ পয়সা। নিদের্শনায় আরো বলা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার জন্যে এমএফএস অপারেটররা মোবাইল অপাটেরদের নেওয়ার্ক ব্যবহার করে। এই নেটওয়ার্ক ব্যবহারের জন্যেই তাদেরকে পয়সা দিতে হবে এমএফএস অপারেটদের। শেষ পর্যন্ত এই খরচ এমএফএসরা হয়তো গ্রাহকদের ওপরেই চাপাবে। এর আগে কখনো ব্যালেন্স চেক করতে এমএফএস অপারেটরদের কোনো খরচ করতে হতো না। ফলে ব্যালেন্স চেক করা ছিল ফ্রি।তবে কোনো গ্রাহক যদি অ্যাপের মাধ্যমে এমএফএস সেবা গ্রহণ করেন তাহলে তারা এই সব খরচের বাইরে থাকবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
