ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে ‘কবির সিং’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 6:21 PM

প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে ‘কবির সিং’

প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে ‘কবির সিং’

শহীদ কাপুর ও কিয়ারা আদভানি হাজির হচ্ছেন ‘কবির সিং’ সিনেমায়। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছবির ট্রেইলার। প্রকাশের পর ট্রেইলার প্রংশসিত হয়েছে বটে। তবে ছবিটিতে রয়েছে প্রচুর আপত্তিকর দৃশ্য, যা অপ্রাপ্ত বয়স্কদের জন্য অনুপযোগী। আর সেকারণে ছবিটিকে ‘এ’ ক্যাটাগরির ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থ্যাৎ এডাল্ট বা প্রাপ্ত বয়স্ক নাগরিক, যার বয়স ১৮ বছরের বেশি তারাই কেবল ছবিটি দেখতে পারবেন।




যদিও ছবিটি এরকম শর্তে ছাড়পত্র পাবে এটা আগে থেকেই জানা ছিল ছবির সংশ্লিষ্টদের। কারণ ‘কবির সিং’ ছবিটি তেলেগু সুপার হিট ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি সংস্করণ। মূল ছবিটির ওপরও সেন্সরবোর্ড এরকম শর্ত আরোপ করেছিল।

তবে এই শর্ত সাধারণ দর্শকের মনে কোনো প্রভাব ফেলবে কিনা- জানতে চাইলে ছবির প্রযোজক মুরাদ খেতানি বলিউড হাঙ্গামাকে বলেন, আমি তা মনে করি না। এটা তরুণদের ছবি, তরুণরা এই ছবিটি দেখতে যাবে। এটা কোনো পারিবারিক ছবি নয়। এমনকি শিশুদের সিনেমাও নয়। সুতরাং আমার মনে হয়, এরকম শর্ত কোনো প্রভাব ফেলবে না।

তেলেগু ‘অর্জুন রেড্ডি’ পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙা। হিন্দি সংস্করণের ছবিটির পরিচালকও তিনি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মুরাদ খেতানি, কৃষাণ কুমার এবং অশ্বিন ভার্দে। চলতি জুন মাসের ২১ তারিখ মুক্তি পাবে ছবিটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status