ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ব্রা ও সাদা হট প্যান্টে জাহ্নবীর বেলি ডান্স (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 10:54 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 June, 2019, 11:36 AM

স্পোর্টস ব্রা ও সাদা হট প্যান্টে জাহ্নবীর বেলি ডান্স (ভিডিও)

স্পোর্টস ব্রা ও সাদা হট প্যান্টে জাহ্নবীর বেলি ডান্স (ভিডিও)

ভারতীয় কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। ইতিমধ্যে সবাইকে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দিয়েছেন তিনি।

অভিনেত্রীর পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবে শ্রীদেবীর কম খ্যাতি ছিল না। কিন্তু শ্রীদেবী কন্যা জাহ্নবীও যে মায়ের মতো একজন ভালো নৃত্যশিল্পী তা হয়তো সকলে জানেন না। তাই এবার নিজের নাচের দক্ষতা প্রদর্শন করলেন জাহ্নবী।




সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবী কাপুরের বেলি ড্যান্সের একটি ভিডিও হাত ঘুরছে। তাঁর নাচে মুগ্ধ অনুরাগীরা। ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্টুডিওতে পিংক স্পোর্টস ব্রা ও সাদা হট প্যান্টে একটি গানের তালে কোমর দোলাচ্ছেন এ তারকা-সন্তান। আরেকজন ভিডিও করছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতেও এই ভিডিও শেয়ার করে জাহ্নবী লিখেছেন, এটি ডান্স দিওয়ানে চ্যালেঞ্জের জন্য তিনি করেছেন। একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তাঁর প্রথম ছবির পরিচালক শশাঙ্ক খৈতানকে।

ইনস্টাগ্রামে ভাইরাল ভায়ানির পেজে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত তিন লাখ ২১ হাজারের বেশিবার দেখা হয়েছে। প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। ইউটিউবেও ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

‘ধড়ক’ ছবির পর জাহ্নবীর ঝুলিতে এখন একাধিক ছবি রয়েছে। এই মুহূর্তে ‘কার্গিল গার্ল’ ছবির শ্যুটিং ব্যস্ত রয়েছেন জাহ্নবী। ‘কার্গিল গার্ল’ ভারতীয় বিমান বাহিনীর পাইলট গুঞ্জন সাক্সেনার বায়োপিক। যে ছবিটির প্রেক্ষাপট ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের উপর আধারিত।

এদিকে হরর-কমেডি ছবি ‘রুহি আফজা’ তে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। যে ছবিটি আগামী বছর ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি করণ জোহরের ‘তখত’ ছবিতেও দেখা যাবে শ্রীদেবী কন্যাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status