ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
খোলামেলা পোষাকে জিমে ব্যস্ত অভিনেত্রী, ভাইরাল হল ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 4:06 PM

কৃতি শ্যানন

কৃতি শ্যানন

কাজের ফাঁকে কিছুদিনের ব্রেক নিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন৷ গত কয়েকদিন আগেই গরমের কয়েকটা দিন গার্লস গ্যাংদের সঙ্গে একান্তে সময় কাটাতে পাড়ি দিয়ে ছিলেন গোয়াতে৷

সেখানে গিয়েও ইনস্টাগ্রামে ফ্যানদের প্রতি মুহূর্তের আপডেট দিয়ে গিয়েছেন কৃতি৷ তারই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়৷ যেখানে দেখা যায় হলুদ বিকিনিতে ওয়াটারবেবি কৃতি সুইমিংপুলের অ্যাকোয়া সবুজ জলে হলুদ বিকিনি পড়ে ভরপুর আনন্দ করছেন। আর এই ভিডিও দেখে কৃতি ভক্তরাও দারুণ মজেছেন। লাইক ও শেয়ারের বন্যা বয়ে যায়৷




সম্প্রতি কৃতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি জিমের ভিডিও পোস্ট করেছেন। যেখানে হট এন্ড সেক্সি এই অভিনেত্রীকে শারীরিক কসরত করতে দেখা যাচ্ছে।

সময়টা বেশ ভালো কাটছে কৃতির৷ গত কয়েকদিন আগে মুক্তি পাওয়া ছবি ‘লুকা ছুপি’ বক্স অফিসে দারুণ হিট৷ ছবিটি প্রায় ১২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলে৷ সমালোচক থেকে শুরু করে দর্শক সকলেই প্রশংসা করেছে ছবিটির৷ কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর জুটিও সকলের প্রশংসা কুড়িয়েছে৷

যদিও হাতে রয়েছে আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’৷ যেখানে কৃতি ছাড়াও রয়েছে অনিল কাপুর ও সঞ্জয় দত্ত এবং ‘হাউজফুল ফোর’ এর মতো ছবি৷ এছাড়া রয়েছে ‘অর্জুন পাতিয়ালা’ ছবি৷ এই ছবিতে দিলজিতের বিপরীতে কাজ করবেন তিনি৷

ভাইরাল হল ভিডিও…

কিছুদিন আগে মালদ্বীপের নীল জলে মালাইকা আরোরা লাল বিকিনিতে ঝড় তোলেন৷ ইনস্টাতে সম্প্রতি নিজের ছবি পোস্ট করেন ছইয়া ছইয়া গার্ল৷ সেখানে হট রেড বিকিনি পরে জলে ঝাঁপ দিচ্ছেন তিনি৷ ছবি দেখেই লাইকের সংখ্যা হুহু করে বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status