|
বিয়ের আগের দিন কী করছেন নুসরাত?
নতুন সময় ডেস্ক
|
![]() নুসরাত জাহান, ছবি: সংগৃহীত গত ১৬ জুন তুরস্কের উদ্দেশে রওনা দেন অভিনেত্রী নুসরাত জাহান। সে দেশের বোদরুম শহরে বসেছে তার বিয়ের আসর।গতকাল সোমবার ছিল ইয়র্ট পার্টি। মঙ্গলবার (১৮ জিুন) নুসরাত জাহানের মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। বিয়ের দিনেও রয়েছে হলুদ অনুষ্ঠান, ২০ জুন হোয়াইট ওয়েডিং। দীর্ঘ এই অনুষ্ঠান শেষ করে ব্যবসায়ী নিখিল জৈনের ঘরণী হয়ে দেশে ফিরবেন অভিনেত্রী। তবে বিয়ের আগের দিন মঙ্গলবার (১৮ জিুন) প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সময় কাটানো বিশেষ মুহূর্তের কিছু ছবি। বোনের সঙ্গে সময় কাটানোর ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আর আমি চিরকালীন, বোনের সঙ্গে কাটানো মুহূর্ত।’ এ ছাড়াও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হোটেলের বারান্দায় দাঁড়ানোর মুহূর্তের ছবিও পোস্ট করেছেন নুসরাত। ক্যাপশনে লিখেছেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। সব সময়ের মতো এবারও আপনাদের দোয়া প্রয়োজন।’ বলিউড স্টাইলে বিয়ে করতে যাচ্ছেন নুসরাত। জানা গেছে, বিয়ের অনুষ্ঠান শেষে দেশে ফিরে ২৫ জুন আইনি মতে বিয়ে সারবেন নুসরাত জাহান ও নিখিল জৈন। আগামী ৪ জুলাই রয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। শোনা যাচ্ছে, বিয়ের পর ইউরোপেই মধুচন্দ্রিমা কাটাবেন এ দম্পতি। সূত্র : জি নিউজ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
