ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কল্যাণপুরে পেট্রল পাম্পে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 6:07 PM

কল্যাণপুরে পেট্রল পাম্পে আগুন

কল্যাণপুরে পেট্রল পাম্পে আগুন

রাজধানীর কল্যাণপুরের রাজিয়া পেট্রল পাম্পে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় আগুনের সূত্রপাত। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার।




বিকেল ৫টা ৪৫ মিনিটে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, পাম্পটি বাংলাদেশ স্পেসালাইড হাসপাতালের পাশে। আগুনের তীব্রতা দেখে প্রথমে ৮টি ও পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়।

তেলের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এ ছাড়া চারদিকে কালো ধোঁয়া ছড়াচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status