ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
তেলের গাড়ি থেকে আগুন, পুড়ল ফিলিং স্টেশনও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 6:45 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 June, 2019, 6:57 PM

তেলের গাড়ি থেকে আগুন, পুড়ল ফিলিং স্টেশনও

তেলের গাড়ি থেকে আগুন, পুড়ল ফিলিং স্টেশনও

রাজধানীর শ্যামলীতে একটি তেলের ট্যাংকারে আগুন লেগে পুড়েছে একটি ফিলিং স্টেশনের প্রায় অর্ধেক।

মঙ্গলবার বিকালে সাহিল ফিলিং স্টেশনে লাগা এই আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে অগ্নি নির্বাপক বাহিনী।

 “ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি তেলের লরিতে আগুন ধরে যায় হঠাৎ করে। তা ছড়িয়ে পড়ে ফিলিং স্টেশনের প্রায় অর্ধেক পুড়ে যায়।”




ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ওই ফিলিং স্টেশনে আগুনের সূত্রপাত হয়। তার বাহিনীর ১০টি ইউনিট গিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্যামলী ও কল্যাণপুরের মাঝে এই ফিলিং স্টেশনটি। এর আশপাশে দুটি বড় হাসপাতাল ও অনেক ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে।

অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status