|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন টুকু ও সেলিমা রহমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন টুকু ও সেলিমা রহমান বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। সবশেষ ২০১৬ সালে ১৯ মার্চ কাউন্সিলে ১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়। এই দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির পদ পূর্ণ করল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির ১৯ সদস্য হচ্ছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া (পদাধিকার বলে), ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (পদাধিকার বলে), ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম (মৃত), মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ (মৃত), এম কে আনোয়ার (মৃত), রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পদাধিকার বলে), আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
