|
ক্লাসে অন্তরঙ্গ অবস্থায় দুই শিক্ষার্থী, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
|
ক্লাসে অন্তরঙ্গ অবস্থায় দুই শিক্ষার্থী, ভিডিও ভাইরাল ভারতের মগরার একটি স্কুলে এ ঘটনাটি ঘটে। দেশটির গণমাধ্যমে বলা হয়, দুই ছাত্র-ছাত্রী খুবই ঘনিষ্ঠ অবস্থায় পায়। সেই দৃশ্য ভিডিও করে কয়েকজন। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের অভিভাবকদেরও চোখে পড়ে তা। রোববার সকালে অভিভাবকরা একজোট হয়ে স্কুলের সামনে বিক্ষোভ করেন। অভিযুক্ত ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করারও দাবি তোলা হয়। স্কুলের প্রধান শিক্ষক বলেন, ভবিষ্যতের কথা ভেবে কেবল টেস্ট পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে তাদের। ক্লাস করতে দেয়া হবে না। প্রধান শিক্ষক আরো বলেন, স্কুলটি যথেষ্ট ঐতিহ্যবাহী। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এ ধরনের আচরণ মানা যায় না। প্রত্যেক ক্লাসরুমের বাইরে সিসিটিভি আছে। এবার আমরা ক্লাসরুমের ভেতরেও সিসিটিভি লাগানোর ব্যবস্থা করব। স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ মোবাইল নিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। স্কুলের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
