ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
তিন বছর পর ক্ষমতা থেকে সরে দাড়াবেন মাহাথির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 12:51 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 25 June, 2019, 12:52 PM

তিন বছর পর ক্ষমতা থেকে সরে দাড়াবেন মাহাথির

তিন বছর পর ক্ষমতা থেকে সরে দাড়াবেন মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী তিন বছর পর ক্ষমতা থেকে সরে যাবেন। কিয়াদিলান রাকাইয়াত পার্টির সভাপতি আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

থাইল্যান্ডে আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার অবকাশে তিনি সিএনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।





মাহাথির মোহাম্মদ বলেন, আমার আগের প্রতিশ্রুতি মতে আমি ক্ষমতা থেকে সরে যাব এবং আনোয়ার ইবাহিমের কাছে ক্ষমা হস্তান্তর করব।

মাহাথির মোহাম্মদ বলেন, দেশের জন্য বৈদেশিক ঋণ রয়েছে তা আগামী তিন বছরে শতকরা ৮০ ভাগ থেকে ৫৪ ভাগে নেমে আসবে। তখন মালয়েশিয়া আরও সমৃদ্ধি লাভ করবে। আপনার লক্ষ্য বাস্তবায়ন করতে তিন বছরের বেশি ক্ষমতায় থাকবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ড. মাহাথির বলেন, আমি তিন বছরের বেশি ক্ষমতায় থাকব না।

কাকে উত্তরসূরি বানাবেন এমন প্রশ্নে মালয়েশিয়ার অবিসংবাদী এই নেতা বলেন, ক্ষমতাসীন কিয়াদিলান রাকাইয়াত পার্টির সভাপতি আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status