|
খোলামেলা ব্লাউজ পরে ফের বিতর্কে দীপিকা
নতুন সময় ডেস্ক
|
![]() খোলামেলা ব্লাউজ পরে ফের বিতর্কে দীপিকা কিছুদিন আগে একটি ম্যাগাজিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা একটি শাড়ি পরেছিলেন নায়িকা। তাতে অবশ্য আপত্তি নেই নেটিজেনদের একাংশের। তারা আপত্তি তুলেছেন দীপিকার ব্লাউজ নিয়ে। কালো রঙের ব্লাউজটির সামনে ডিপ কাট রয়েছে। এর ফলে নায়িকার বক্ষ বিভাজিকা সুস্পষ্ট হয়ে উঠেছে। এর জন্যই নায়িকাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কেউ কেউ একে ফ্যাশন ডিজাস্টার আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার নায়িকাকে ভারতীয় সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন। অনেকে অবশ্য নায়িকার এই লুকের প্রশংসাও করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
