ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 September, 2026, 10:48 AM

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

নানা কাণ্ডে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। তবে অভিনয় ও রূপ-লাবণ্যে নিয়মিতই ভক্তদের প্রশংসায় ভাসেন তিনি। এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল থেকে নিজেকে ফ্রেমবন্দি করে রীতিমতো ভক্তদের চোখ আটকে দিলেন অভিনেত্রী। এক রাজকীয় লুকে ধরা দিয়ে ভাসলেন প্রশংসায়। 

রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। পরনে আগুনরাঙা লাল বেনারসি। হাতে স্টাইলিশ পার্স, মানানসই গহনা ও খোপায় জড়ানো সাদা ফুল। সব মিলিয়ে এক রাজকীয় লুকে ফুটে ওঠেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই ভক্তদের মাঝে সাড়া ফেলে বেশ। 

ছবিগুলোতে বিভিন্ন ধরনের পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে। স্নিগ্ধ হাসি, আবেদনময়ী লুক; আবার কখনো আবেদনময়ী লুকে তাকিয়ে- নানা ভঙ্গিতে তাকাতে দেখা গেছে তিশাকে।  চিত্রগুলো ধারণ করা হয় হোটেলের ভেতর থেকেই। এতে আশেপাশের কালো ব্যাকগ্রাউন্ড-আবহে আরও নজরকাড়া হয়ে ওঠেন অভিনেত্রী। 

ছবিগুলো দেখে চমকে যান তার তানজিন তিশার ভক্তরা। এমন ফ্যাশন-স্টাইলের প্রশংসা করে একজন লিখেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!’

পর্দায় সাবলীল অভিনয় দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর ব্যস্ততা এখন আগের চেয়ে অনেকটাই কম। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এরপর আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকছেন, ভক্তদের মাঝে শেয়ার করে নেন নিজের নিত্যনতুন লুক।

এর মাঝে এক পুরোনো বিতর্ক ঘিরে সদ্য আইনি জটিলতায় পড়েছিলেন তানজিন তিশা। অভিযোগ ছিল, শাড়ি নিয়ে প্রতারণা করে বিশ্বাসভঙ্গ! এ নিয়ে মামলার পর আত্মসমর্পণ করেন অভিনেত্রী, পরে জামিন পান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status