ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 1:12 PM

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আজকের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। ফেবারিট হিসেবেই দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপ শুরু করেছিল স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু ইতোমধ্যেই দুই ম্যাচ হেরে বিপাকে পড়েছে ইংলিশরা।




অন্যদিকে ছয় ম্যাচে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ইংল্যান্ডের জয় চারটিতে। এ ম্যাচে স্বাগতিকদের হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে চায় অ্যারন ফিঞ্চের দল। অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য সেমফিাইনালের পথ সুগম করা।  

ঘরের মাঠে প্রথমবারের মত বিশ্বকাপ জিততে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই ইংলিশদের সামনে। কিন্তু শিরোপা প্রত্যাশী অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯২ আসরের পর বিশ্বকাপে কোনে ম্যাচে জয়ের রেকর্ড নেই ইংলিশদের।

২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর আক্রমনাত্মক ক্রিকেট খেলে দারুণ পারফরমেন্সের মাধ্যমে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ স্থানটি দখল করে ইংল্যান্ড। এ চার বছরের মধ্যে দুইবার তারা ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছে। যার মধ্যে আছে ট্রেন্ট ব্রিজেই এক বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান।

তবে দারুণ ফর্মে থাকা ইংল্যান্ড চোট সমস্যায় বেশ বিপাকেই আছে। গত দুই ম্যাচে জেসন রয়ের অনুপুস্থিতি ইংল্যান্ড দলের সমস্যা আরো বড় করেছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিযার বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না বিধ্বংসী এই উদ্বোধনী ব্যাটসম্যানের।

অন্যদিকে দুই ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটের ভেলায় ভাসছে অজিরা। শুধু ব্যাটিংই নয়, বোলিং-ফিল্ডিংয়েও দুর্দান্ত অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন মিচেল স্টার্ক।

অস্টেলিয়ার সাবেক অধিনায়ক এ্যালান বোর্ডারের মতে ইংল্যান্ডে অস্ট্রেলিয়া ম্যাচের ভাগ্য গড়ে দেবে বোলাররা। আইসিসির এক কলামে তিনি লিখেছেন,‘ বোলিং দিয়েই ম্যাচে জয়-পরাজয় নির্ধারিত হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status