ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
বিল গেটস বেজোসের সাথে ১০ হাজার কোটির ক্লাবে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 3:06 PM

বিল গেটস বেজোসের সাথে ১০ হাজার কোটির ক্লাবে!

বিল গেটস বেজোসের সাথে ১০ হাজার কোটির ক্লাবে!

যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের মতোই ১০ হাজার কোটি ডলারের ক্লাবে নাম উঠলো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস'র।





সম্প্রতি ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স সম্পদের উপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর র‌্যাঙ্কিং করেছে। সাধারণত ব্লুমবার্গ বিশ্বের প্রায় ২ হাজার ৮০০ জন বিলিয়নিয়ারের সম্পদের হিসেব নজর রাখে। ব্লুমবার্গ সূচকে দেখা গেছে, গেটস ১০ হাজার কোটি ডলারের সীমা অতিক্রম করেছেন। এদিকে, ১০ হাজারি ক্লাবে শীর্ষে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস।


এদিকে, দুই শীর্ষ ধনীর সম্পদের এই পরিমাণ আমেরিকায় স্পষ্ট করে তুলছে ধনী-গরিবের সম্পদের আকাশচুম্বী ব্যবধান। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি প্রতিদিন ৮ কোটি টাকা খরচ করেন, তবে তার যাবতীয় অর্থ ফুরাতে ২১৮ বছর লেগে যাবে! ওদিকে বিশ্বের আরেক শীর্ষ ধনী মেক্সিকান ব্যবসায়ী কার্সোল স্লিমের সময় লাগবে ১৬৯ বছর। তবে এসব অদ্ভুত হিসাব বিলিয়নিয়ারদের ক্ষেত্রেই করা যায়। আর বিশ্বে বিগত অর্থনৈতিক মন্দার পর বিলিয়নিয়ারের সংখ্যাও দ্বিগুণ হয়েছে।

সম্প্রতি এক পরিসংখ্যানে অক্সফাম জানিয়েছে, ২০০৯ সালে মার্চে ৭৯৩ জন বিলিয়নিয়ারের সংখ্যাটি ২০১৪ সালের মধ্যে ১৬৪৫ জনে দাঁড়ায়। এই বিলিয়নিয়াররা তাদের মোট অর্থের ৫.৩ শতাংশ পরিমাণ প্রতিদিন ইন্টারেস্ট হিসাবেই পান। এই হারে বিল গেটস প্রতিদিন ১১.৫ মিলিয়ন ডলার কেবল ইন্টারেস্ট থেকেই আয় করেন।

বিলিয়নিয়ারদের এই বিপুল পরিমাণ অর্থের কোনো শেষ নেই। বিশ্বের নাম করা ৮৫ জন ধনীর সম্পদের পরিমাণ যত, এই ধরণীর অর্ধেক দরিদ্র মানুষের মোট সম্পদের পরিমাণ তত।

কিন্তু তাদের যত অর্থই থাক না কেন, কেউই এই অর্থ অকাজে ওড়াতে চান না। তারা বহু কাজের কাজও করেন। বিভিন্ন চ্যারিটি এবং মানবকল্যাণে বিপুল পরিমাণ অর্থও প্রদান করেন বহু বিলিয়নিয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status