ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 3:17 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের ৩২তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চলতি আসরের অন্যতম সেরা দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু ম্যাচটি।




অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নেমেছ স্বাগতিক ইংল্যান্ড। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে ইংলিশদের অবস্থান। তাই সেমিফেইনালে খেলতে হলে নিজেদের অবস্থান ধরে রাখতে জিতেই হবে তাদের। তবে ইনজুরির কারণে পুরোপুরি ফিট না হওয়ায় অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না ওপেনার জেসন রয়ের।


অন্যদিকে প্রথম থেকেই ছন্দে রয়েছে অজি ব্যাটসম্যানরা। অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ রান পাহাড় গড়ার জন্য যথেষ্ট। অন্যদিকে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স রয়েছেন পেস অ্যাটাকে। ফলে জোফরা আর্চার, ক্রিস ওকসদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status