|
নাভির যত্ন নিলে কী হয়?
নতুন সময় ডেস্ক
|
![]() নাভির যত্ন নিলে কী হয়? দাগ বা কালচে ছোপহীন, উজ্জ্বল, সুন্দর ত্বক পেতে কে না চায়! কিন্তু অনেক চেষ্টা করেও তা পাওয়া যায় না অনেক সময়। কিন্তু এর জন্য আছে সহজ একটি সমাধান। নিয়মিত নাভিতে আমন্ড তেল লাগিয়ে দেখুন। ফল পাবেন হাতেনাতে। ত্বক যদি দীর্ঘ অযত্নের ফলে কালচে, নির্জীব হয়ে পড়ে, তাহলে নাভিতে পাতিলেবুর সঙ্গে নারিকেল তেল মিশিয়ে বা লেমন অয়েল লাগিয়ে দেখুন। উপকার পাবেন। ত্বকে ব্রণ, ফুসকুড়ি বা সাদা দাগের মতো সমস্যা থাকলে নাভিতে লাগান নিম তেল। ফল পাবেন ম্যাজিকের মতো। ত্বকের শুষ্কতা নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা আরও বেড়ে যায় শীতকালে। এই সমস্যা সমাধানে নাভিতে নিয়মিত ঘি লাগাতে পারলে সহজেই রেহাই পাওয়া সম্ভব। শীত-গ্রীষ্ম সব সময়ই ঠোঁট ফাটার সমস্যা লেগেই আছে? এটি বেশ যন্ত্রণাদায়কও। ফাটা ঠোঁটের সমস্যায় নিয়মিত নাভিতে সরিষার তেল লাগান আর ফল পান হাতেনাতে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
