ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
মেয়েকে ৪ লাখ শেয়ার দিলেন অর্থমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 4:28 PM

মেয়েকে ৪ লাখ শেয়ার দিলেন অর্থমন্ত্রী

মেয়েকে ৪ লাখ শেয়ার দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার মেয়ে নাফিসা কামালকে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের প্রায় ৪ লাখ শেয়ার উপহার হিসেবে দিয়েছেন।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের একজন উদ্যোক্তা। তার মেয়ে নাফিসা বর্তমানে কোম্পানিটির একজন পরিচালক।




পূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী, মুস্তফা কামালের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব থেকে তার মেয়ের বিও হিসেবে শেয়ার সরবরাহ করা হয়েছে বলে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, আ হ ম মুস্তফা কামাল তার মেয়ে নাফিসা কামালকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দেন গত ১৯ জুন। ওই ঘোষণা অনুযায়ী, অর্থমন্ত্রীর কাছে থাকা ৩ লাখ ৯০ হাজার ২০০টি শেয়ার তার মেয়ের অনুকূলে সরবরাহ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৪২ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের বীমা কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৪২ দশমিক ৭২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক দশমিক ৮ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ২০ শতাংশ শেয়ার আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status