ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
সাকিবময় ম্যাচে রেকর্ড গড়েছেন মুশফিকও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 4:27 PM

সাকিবময় ম্যাচে রেকর্ড গড়েছেন মুশফিকও

সাকিবময় ম্যাচে রেকর্ড গড়েছেন মুশফিকও

ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে নিয়ে সংশয় ছিল না কখনোই। দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই তাকে স্বীকৃতি দেন সবাই। কিন্তু উইকেটরক্ষক মুশফিককে নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই। উইকেটের পেছনে গ্লাভসজোড়া হাতে মাঝে মধ্যেই ভুল করে বসেন তিনি।





সে জন্য অনেকেরই চাওয়া উইকেটের পিছন থেকে সরে এসে কেবল ব্যাটসম্যান হিসেবেই খেলুক মুশফিক। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে সবসময়ই ছিলেন অটল। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্বও পালন করতে চেয়েছেন।

এবার এ দুই বিভাগ মিলিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন মুশফিক। বিশ্বকাপ ইতিহাসে এখনো পর্যন্ত ৮০০'র বেশি রান ও ২৫ এর বেশি ডিসমিসাল আছে তিনজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের। যাদের মধ্যে একজন মুশফিকুর রহীম।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৮৩ রানের ইনিংস খেলার পথে ৪৬ রানের সময়ই বিশ্বকাপে ৮০০ রান পূরণ করেন মুশফিক। সোমবার গ্লাভস হাতে তিনটি ডিসমিশালও করেন তিনি। আফগান ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরানকে করা স্টাম্পিংটি ছিলো মুশফিকের বিশ্বকাপের ২৫তম ডিসমিসাল। বিশ্বকাপে এখন পর্যন্ত তার মোট রান ৮৩৭, ডিসমিসাল ২৬ টি।

তার আগে আরও দুইজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের এমন কৃতিত্ব রয়েছে। অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্ট ও শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এর আগে এমন কীর্তি গড়েছিলেন।

বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে ৩৬.১৭ গড়ে গিলক্রিস্ট করেছিলেন ১০৮৫ রান। কিপিং গ্লাভস হাতেও ৪৫ ক্যাচ নেওয়ার পাশাপাশি ৭টি স্টাম্পিং করেছিলেন সাবেক এই অসি কিংবদন্তি। এক ম্যাচে সবচেয়ে বেশি ৬ ক্যাচ ও ৬ ডিসমিসাল তার।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আরেক কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বিশ্বকাপে ৩৫ ম্যাচ খেলে ৫৬.৭৪ গড়ে ১৫৩২ রান করেন। উইকেরক্ষক হিসেবে ৪১ ক্যাচ ও ১৩ টি স্টাম্পিং করেছিলেন তিনি। এক ম্যাচে সর্বোচ্চ ৩ ক্যাচ ও ৪ ডিসমিসাল আছে সাঙ্গাকারার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status