ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
সরকারি কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রিয় কমিটি গঠন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 5:43 PM

সরকারি কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রিয় কমিটি গঠন

সরকারি কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রিয় কমিটি গঠন

স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সদ্য জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) এর কেন্দ্রিয় কমিটি গঠন করা হয়েছে।




আতাউর রহমানকে সভাপতি, ড. আহাম্মদ মল্লিককে সাধারণ সম্পদক করে ৩৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে পাঁচজনকে জ্যেষ্ঠ সহসভাপতি, ১০জনকে সহসভাপতি, ১১জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ১৩জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়াও রাজশাহী জেলা থেকে মনিরুজ্জামানকে জ্যেষ্ঠ সহসভাপতি, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, রবিউল আওয়াল, নেয়ামুল নাসির, আবদুল করিম, রেজাউল করিম, আফজাল হোসেন ও মাহবুবুর রহমানকে সদস্য করা হয়েছে।

সদ্য জাতীয়করণ হওয়া দেশের সব কলেজের শিক্ষকেরা এই সংগঠনের সদস্য। দ্রুত পদসৃজন ও শিক্ষকদের নায্য দাবি আদায়ে সংগঠনটি কাজ করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status