ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
প্রকাশ পেল বন্ধন ২০ এর প্রথম স্মরণিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 5:54 PM

প্রকাশ পেল বন্ধন ২০ এর প্রথম স্মরণিকা

প্রকাশ পেল বন্ধন ২০ এর প্রথম স্মরণিকা

গুলশান ১ এবং নিকেতন সংলগ্ন ডঃ ফজলে রাব্বি পার্কে প্রাতঃভ্রমনকারীদের সংগঠন বন্ধন ২০ এর প্রথম স্মরণিকা প্রকাশনা উপলক্ষে অদ্য ২২শে জুন, ২০১৯ ইং সকাল ৭.০০ ঘটিকায় একটি মনোজ্ঞ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।




উক্ত আয়োজনে ম্যাগাজিন প্রকাশনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, বন্ধন ২০ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জামান, সাধারণ সম্পাদক ডঃ শাহাদাৎ হোসেন, সহ সভাপতি এম শওকত মিয়া, কোষাধ্যক্ষ শরীফুল্লাহ, প্রচার সম্পাদক সামসুজ্জামান লিটন এবং আমাদের বন্ধন ম্যাগাজিন এর সম্পাদক জহিরুল ইসলাম। বিশেষ বক্তব্য রাখেন বাড্ডা জাগরণী সংসদ এর ভাইস প্রেসিডেন্ট আবু হাসান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বন্ধন ২০ এর বিভিন্ন সামাজিক কার্যক্রম ও ভবিষ্যতে বন্ধন ২০ কে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ম্যাগাজিন সংশ্লিস্ট সকল লেখক, বিজ্ঞাপনদাতা এবং যাদের আন্তরিক প্রচেষ্টায় ম্যাগাজিন টি সফলভাবে প্রকাশিত হয়েছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানে বন্ধন ২০ এর আগামী প্রকাশনা এবং বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের সৌজন্যে চা- চক্র ও কেক কেটে আমাদের বন্ধন ম্যাগাজিন এর মোড়ক আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status