ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, শিক্ষা মন্ত্রীর আশাবাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 September, 2026, 3:47 PM

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, শিক্ষা মন্ত্রীর আশাবাদ

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, শিক্ষা মন্ত্রীর আশাবাদ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে "শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট" বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

এসময় কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী সহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

তাই শিক্ষাকে প্রাধান্য দিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে, প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। 

তিনি আরো বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে। তাদের নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' একটি আধুনিক মডেল হিসেবেও  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে  এমন মন্তব্য ও করেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status